বলপ্রয়োগমূলক শ্রম কনভেনশন, ১৯৩০
আন্তর্জাতিক শ্রম অফিসের গভর্নিং বডি কর্তৃক জেনেভাতে আহুত, এবং ১৯৩০ সালের ১০ই জুন অনুষ্ঠিত এর ১৪তম বৈঠকে মিলিত হয়ে, এবং এই বৈঠকের প্রথম আলোচ্যসূচী হিসেবে অন্তর্ভুক্ত বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম সম্পর্কিত কতিপয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নিয়ে, এবং এই প্রস্তাবগুলোকে একটি আন্তর্জাতিক কনভেনশনে রূপদান করার সিদ্ধান্তক্রমে, আন্তর্জাতিক শ্রম সংস্থার সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক শ্রম সংস্থার কতিপয় সদস্য-রাষ্ট্রসমূহের অনুসমর্থনের লক্ষ্যে বলপ্রয়োগমূলক শ্রম কনভেনশন, ১৯৩০
বলপূর্বক শ্রম নিষিদ্ধকরণ
কনভেনশন নং ২৯
বলপ্রয়োগমূলক শ্রম কনভেনশন, ১৯৩০
আন্তর্জাতিক শ্রম সংস্থার সাধারণ অধিবেশন,
আন্তর্জাতিক শ্রম অফিসের গভর্নিং বডি কর্তৃক জেনেভাতে আহুত, এবং ১৯৩০ সালের ১০ই জুন অনুষ্ঠিত এর ১৪তম বৈঠকে মিলিত হয়ে, এবং
এই বৈঠকের প্রথম আলোচ্যসূচী হিসেবে অন্তর্ভুক্ত বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম সম্পর্কিত কতিপয় সিদ্ধান্ত গ্রহণের সিদ্ধান্ত নিয়ে, এবং
এই প্রস্তাবগুলোকে একটি আন্তর্জাতিক কনভেনশনে রূপদান করার সিদ্ধান্তক্রমে, আন্তর্জাতিক শ্রম সংস্থার সংবিধান অনুযায়ী আন্তর্জাতিক শ্রম সংস্থার কতিপয় সদস্য-রাষ্ট্রসমূহের অনুসমর্থনের লক্ষ্যে বলপ্রয়োগমূলক শ্রম কনভেনশন, ১৯৩০
অনুচ্ছেদ ১
১৷ অনুসমর্থনকারী প্রত্যেক সদস্য-রাষ্ট্র, যতদূর সম্ভব স্বল্পতম সময়ে, বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক সকল ধরনের শ্রমের ব্যবহার দমনে অঙ্গীকার করে৷
২৷ সম্পূর্ণ দমন বা নিবারণের লক্ষ্যে, ট্রানজিশনাল পিরিয়ডে কেবলমাত্র গণস্বার্থে এবং ব্যতিক্রমমূলক ব্যবস্থা হিসেবে অতপর বর্ণিত শর্তাবলী ও গ্যারান্টিসমূহ সাপেক্ষে, বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমের ব্যবহার করা যেতে পারে৷
৩৷ এই কনভেনশন কার্যকরী হওয়ার পাঁচ বছর সময় অতিক্রান্ত হওয়ার পর এবং যখন আন্তর্জাতিক শ্রম অফিসের গভর্নিং বডি নিম্নে বর্ণিত অনুচ্ছেদ ৩১ অনুযায়ী প্রতিবেদন প্রণয়ন করবে, তখন উক্ত গভর্নিং বড়ি বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক সকল ধরনের শ্রম নিরসনের সম্ভাব্যতা পুনরায় কোনো ট্রানজিশনাল পিরিয়ড এবং সাধারণ অধিবেশনের আলোচ্যসূচী হিসেবে এই বিষয়টি অন্তর্ভুক্ত করা ব্যতিরেকেই বিবেচনা করবে৷
অনুচ্ছেদ ২
১৷ এই কনভেনশনের প্রয়োজনে “বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলক শ্রম” বলতে কোন ব্যক্তির নিকট থেকে শাস্তির ভয়-ভীতি প্রদর্শনের মাধ্যমে আদায়কৃত সকল ধরনের কাজ কিংবা সার্ভিস এবং যার জন্য সে ব্যক্তি স্বেচ্ছায় নিজেকে প্রদান করে না, বুঝাবে৷
২৷ তথাপি, এই কনভেনশনের প্রয়োজনে, “বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলক শ্রম” বলতে অন্তর্ভুক্ত হবে না:
(ক) শুধুমাত্র একটি সামরিক বৈশিষ্ট্যমূলক কাজের জন্য বাধ্যতামূলক সামরিক চাকরি আইনের বলে আদায়কৃত যেকোনো কাজ বা সার্ভিস;
(খ) সম্পূর্ণভাবে আত্ন-নিয়ন্ত্রিত একটি দেশের নাগরিকদের সাধারণ দায়-দায়িত্বের অংশ হিসেবে কোনো কাজ বা সার্ভিস;
(গ) কোনো সরকারী কর্তৃপক্ষের নিয়ন্ত্রণ ও তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছে এবং কোনো সাধারণ ব্যক্তি কিংবা কোম্পানী বা সংস্থার কাছে উক্ত ব্যক্তিকে ন্যস্ত করা বা ভাড়া দেয়া হয়নি এমন শর্তে, আদালতে সাজা প্রাপ্তির ফলশ্রুতি হিসেবে কোনো ব্যক্তির নিকট থেকে আদায়কৃত কোনো কাজ বা সার্ভিস;
(ঘ) বিশেষ জরুরী অবস্থায় অর্থাত্ যুদ্ধ, অগ্নিকান্ড, বন্যা, দুর্ভিক্ষ, ভূমিকম্প, ভয়াবহ মহামারী বা পশু রোগজনিত দু্র্যোগ কিংবা সম্ভাব্য দুর্যোগ, পশু কীট বা শব্জি ধ্বংসকারী পতঙ্গের আক্রমন এবং সাধারণভাবে জনসমষ্টি সকলের কিংবা তার অংশবিশেষের স্থিতি বা কল্যাণ বিপন্ন করে, এমন অবস্থায় আদায়কৃত কোনো কাজ বা সার্ভিস;
ঙ) কোনো জনগোষ্ঠীর সদস্য দ্বারা তাদের প্রত্যক্ষ স্বার্থ সম্পর্কিত এক ধরনের সাম্প্রদায়িক সেবামূলক কাজ বা গোষ্ঠীর সদস্যদের অবশ্যকরণীয় নাগরিক দায়িত্বরূপে গণ্য এই শর্তে যে, গোষ্ঠীর সদস্যবৃন্দের কিংবা তাদের প্রত্যক্ষ প্রতিনিধিবৃন্দের এ ধরনের কাজের প্রয়োজনীয়তা সম্পর্কে পরামর্শ দেয়ার অধিকার থাকবে৷
অনুচ্ছেদ ৩
এই কনভেনশনের প্রয়োজনে “যথাযোগ্য কর্তৃপক্ষ” বলতে মেট্রোপলিটন দেশের কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট অঞ্চলের সর্বোচ্চ কেন্দ্রীয় কর্তৃপক্ষ বুঝাবে৷
অনুচ্ছেদ ৪
১৷ যথাযোগ্য কর্তৃপক্ষ সাধারণ ব্যক্তিবর্গ, কোম্পানী কিংবা সমিতির সুবিধার্থে বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলক কোন শ্রম আরোপ কিংবা আরোপের অনুমতি প্রদান করবে না৷
২৷ একটি সদস্য-রাষ্ট্রের এই কনভেনশনের অনুসমর্থন আন্তর্জাতিক শ্রম অফিসের মহাপরিচালক কর্তৃক তালিকাভুক্ত করার তারিখে যদি সাধারণ ব্যক্তিবর্গ, কোম্পানী কিংবা সমিতির সুবিধার জন্য এমন বলপ্রয়োগকারী কিংবা বাধ্যতামূলক শ্রম যেখানে বিদ্যমান রয়েছে, সেই সদস্য-রাষ্ট্র এই কনভেনশন কার্যকরী হওয়ার তারিখ থেকে সম্পূর্ণ তার নিবারণ করবে৷
অনুচ্ছেদ ৫
১৷ সাধারণ ব্যক্তিবর্গ, কোম্পানী কিংবা সংস্থাসমূহকে প্রদত্ত বিশেষ সুবিধার মধ্যে উক্ত ব্যক্তিবর্গ, কোম্পানী কিংবা সংস্থাসমূহের ব্যবহার বা তাদের বাণিজ্যের জন্য পণ্য উত্পাদন বা উত্পাদিত পণ্য সংগ্রহের কাজে বলপ্রয়োগকারী কিংবা বাধ্যতামূলক শ্রম বিজড়িত থাকবে না৷
২৷ যেখানে বলপ্রয়োগকারী কিংবা বাধ্যতামূলক শ্রম বিজড়নের বিধানাবলী সম্বলিত সুবিধাদি বিদ্যমান, এই কনভেনশনের অনুচ্ছেদ ১-এর সাথে সামঞ্জস্য রক্ষার লক্ষ্যে এরূপ বিধানাবলী যতশীঘ্র সম্ভব বাতিল করতে হবে৷
অনুচ্ছেদ ৬
প্রশাসনের কর্মকর্তাবৃন্দের কখনও তাদের নিয়ন্ত্রণাধীন জনসমষ্টিকে কোন ধরনের শ্রমে উত্সাহ প্রদানের দায়িত্ব থাকলেও তারা উক্ত জনসমষ্টিকে কিংবা তার কোনো সদস্যবৃন্দের উপর সাধারণ নাগরিক, কোম্পানী কিংবা সংস্থাসমূহের জন্য কাজ করতে বাধা প্রদান করবে না৷
অনুচ্ছেদ ৭
১৷ প্রশাসনিক কর্মকান্ডে নিয়োজিত নয় এমন সব গোষ্ঠীপতি বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমের ব্যবহার করতে পারবে না৷
২৷ প্রশাসনিক কর্মকান্ড পরিচালনা করে এমন সব গোষ্ঠীপতি এই কনভেনশনের অনুচ্ছেদ ১০-এর শর্ত সাপেক্ষে যথাযোগ্য কর্তৃপক্ষের সুস্পষ্ট অনুমতি নিয়ে বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমের ব্যবহার করতে পারে৷
৩৷ যে সকল গোষ্ঠীপতি যথাযথভাবে স্বীকৃত এবং যারা অন্য কোন প্রকার পর্যাপ্ত পারিশ্রমিক পায় না, তারা উপযুক্ত স্বীকৃতি সাপেক্ষে এবং এই শর্তে যে, অপব্যবহার নিরসনে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, ব্যক্তিগত সেবা ভোগ করতে পারবে৷
অনুচ্ছেদ ৮
১৷ সংশ্লিষ্ট অঞ্চলে সর্বোচ্চ বেসামরিক কর্তৃপক্ষের উপরই বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব ন্যস্ত থাকবে৷
২৷ তথাপি, কতৃপক্ষ সর্বোচ্চ স্থানীয় কর্তৃপক্ষের কর্তৃপক্ষের নিকট বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম আদায়ের জন্য ক্ষমতা অর্পণ করতে পারে৷ তবে এ প্রক্রিয়ায় শ্রমিকদের তাদের স্বাভাবিক বাসস্থান থেকে সরানো যাবে না৷ এই কনভেনশনের অনুচ্ছেদ ২৩-এ বর্ণিত শর্ত সাপেক্ষে এবং এমন সময়কালের জন্য, সে কর্তৃপক্ষ সর্বোচ্চ স্থানীয় কর্তৃপক্ষকে কর্তব্যরত প্রশাসনিক কর্মকর্তাদের চলাচল সহজ করার এবং সরকারী মালামাল পরিবহনের জন্য শ্রমিকদেরকে তাদের স্বাভাবিক বাসস্থান থেকে সরিয়ে আনা বিজড়িত বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলক শ্রম আদায়ে ক্ষমতা অর্পণ করতে পারে৷
অনুচ্ছেদ ৯
১৷ এই কনভেনশনের অনুচ্ছেদ ১০-এ বর্ণিত শর্তাবলী ব্যতিরেকে, বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম আদায়ে উপযুক্ত কর্তৃপক্ষ অনুরূপ শ্রম আদায়ের পূর্বে নিজে সন্তষ্ট হবে যে –
(ক) যে কাজটি করা হবে বা যে সার্ভিস দেয়া হবে, তা করতে বা দিতে যে জনগোষ্ঠীকে ডাকা হবে তাদের প্রত্যক্ষ স্বার্থে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ ;
(খ) কাজ বা সার্ভিস বর্তমানে কিংবা আসন্ন প্রয়োজন ;
(গ) সংশ্লিষ্ট এরিয়াতে অনুরূপ কাজ বা সার্ভিসের জন্য দেয় মজুরীর হার ও অন্যান্য শর্তাবলীর চেয়ে কম সুবিধাজনক নয়, এমন মজুরীর হার ও শর্তাদি প্রদান করেও স্বেচ্চামূলক শ্রমিক যোগাড় করা অসম্ভব হয়েছে, এবং
(ঘ) প্রাপ্ত শ্রমিক ও তার কাজ করার ক্ষমতার প্রেক্ষিতে কাজ করা বা সার্ভিস প্রদান বর্তমান জনগোষ্ঠীর উপর একটি বোঝা স্বরূপ হবে না৷
অনুচ্ছেদ ১১
১৷ ১৮ বছরের কম এবং ৪৫ বছরের বেশী নয় এমন সুস্থ সবলদেহী প্রাপ্ত বয়স্ক পুরুষদেরকেই বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলক শ্রমের জন্য ডাকা যেতে পারে৷ এই কনভেনশনের অনুচ্ছেদ ১০-এ শ্রমের প্রকার সম্পর্কিত শর্তাবলী ব্যতিরেকে, নিম্নলিখিত সীমাবদ্ধতা ও শর্তাবলী প্রযোজ্য হবে :
(ক) যখন সম্ভব, প্রশাসন কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত স্বাস্থ্য কর্মকর্তা দ্বারা পূবেই নির্ধারণ করতে হবে যে, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ কোনো সংক্রামক বা ছোঁয়াচে রোগে ভুগছে না এবং প্রয়োজনীয় কাজ এবং যে অবস্থায় তা করা হবে, তার জন্য শারীরিকভাবে সুস্থ ;
(খ) সাধারণভাবে প্রশাসনিক কর্মচারী , স্কুল শিক্ষক ও ছাত্রবৃন্দদের অব্যাহতি ;
(গ) প্রত্যেক জনগোষ্ঠীতে পারিবারিক ও সামাজিক জীবনের জন্য অপরিহার্য সুস্থ্য সবলদেহী প্রাপ্ত বয়স্ক লোকদের সংখ্যা সংরক্ষণ ;
(ঘ) দাম্পত্য ও পারিবারিক বন্ধনের জন্য সম্মান৷
২৷ উপরোল্লিখিত অনুচ্ছেদের প্যারাগ্রাফ (গ)-এর প্রয়োজনে, এই কনভেনশনের অনুচ্ছেদ ২৩-এ বর্ণিত শর্তাবলী আবাসিক প্রাপ্ত বয়স্ক সুস্থ্য-সবলদেহী পুরুষদের কত অংশকে একই সময়ে বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলক শ্রমের জন্য গ্রহণ করা যেতে পারে, তা নির্ধারণ করবে৷ তবে এখানে শর্ত থাকে যে, কোনো ক্ষেত্রেই তা শতকরা ২৫ ভাগের অধিক হবে না৷ এ হার নির্ধারণকালে যথাযোগ্য কর্তৃপক্ষ জনগোষ্ঠীর ঘনত্ব, তার সামাজিক ও প্রাকৃতিক উন্নয়ন, ঋতু এবং কাজ (যা নিজেদের এলাকায় নিজেদের পক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিগণ সম্পন্ন করবে) ইত্যাদি বিবেচনা করবে এবং সাধারণভাবে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর স্বাভাবিক জীবনে অর্থনৈতিক সামাজিক প্রয়োজনীয়তার বিষয়ে শ্রদ্ধা প্রদর্শন করবে৷
অনুচ্ছেদ ১২
১৷ সকল ধরনের বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমের জন্য কোন ব্যক্তিকে ১২ মাসের যেকোন একটি সময়কালে নিয়োগ করার সর্বোচ্চ সময়কাল, কাজে আসা-যাওয়ার সময় বাদে, ৬০ দিনের বেশী হবে না৷
২৷ বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম আদায়ে নিয়োজিত প্রত্যেক ব্যক্তিকে তার সম্পাদিত এ ধরনের কাজের সময়কাল উল্লেখসহ একটি সার্টিফিকেট দিতে হবে৷
অনুচ্ছেদ ১৩
১৷ বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম প্রদানকারী যেকোনো লোকের স্বাভাবিক কাজের সময় স্বেচ্ছামূলক শ্রম প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সময়ের মত একইরূপ হবে এবং স্বাভাবিক সময়ের অতিরিক্ত সময়ের কাজের ক্ষেত্রে প্রচলিত হারের মতই পারিতোষিক প্রদান করতে হবে৷
২৷ বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম প্রদানকারী সকল ব্যক্তি সাপ্তাহিক বিশ্রামের দিন মঞ্জুর করতে হবে এবং সংশ্লিষ্ট ভূখন্ডে বা অঞ্চলসমূহে প্রথামত বা ঐতিহ্যগতভাবে নির্দিষ্ট করা দিনের সাথে তার মিল থাকতে হবে৷
অনুচ্ছেদ ১৪
১৷ এই কনভেনশনের অনুচ্ছেদ ১০-এ বর্ণিত বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম ব্যতীত সকল ধরনের বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমের জন্য যে অঞ্চলে শ্রমিক নিয়োজিত কিংবা যে অঞ্চল থেকে তাকে আনা হয়েছে, সেখানকার অনুরূপ ধরনের কাজের জন্য প্রচলিত হারের মধ্যে যেটা বেশী, তার চেয়ে কম নয় এমন হারে নগদে পারিতোষিক প্রদান করতে হবে৷
২৷ প্রশাসনিক কর্মকান্ড পরিচালনার জন্য গোষ্ঠীপতি কর্তৃক বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম ব্যবহারের ক্ষেত্রে, পূর্ববর্তী অনুচ্ছেদগুলোর শর্তাবলী অনুযায়ী যত শীঘ্র সম্ভব মজুরী পরিশোধের ব্যবস্থা করতে হবে৷
৩৷ প্রত্যেক শ্রমিককে ব্যক্তিগতভাবে তার মজুরী পরিশোধ করতে হবে এবং তার উপজাতি প্রধান কিংবা অন্য কোনো কর্তৃপক্ষকে তা প্রদান করা যাবে না৷
৪৷ মজুরী পরিশোধের ক্ষেত্রে যাতায়াতের দিনগুলোকে কাজের দিন হিসেবে গণ্য করতে হবে৷
৫৷ মজুরীর অংশ হিসেবে সাধারণ বেশন প্রদানে এই অনুচ্ছেদের কোন বিধানেই বাধা থাকবে না৷ তবে এ ধরনের রেশন টাকার মূল্যমানে ঐ অংশবিশেষ মজুরীর কমপক্ষে সমপরিমাণ হতে হবে৷ কিন্তু কর প্রদানের জন্য কিংবা নিয়োগের বিশেষ শর্তাবলীর আওতায় কাজের জন্য উপযুক্ত অবস্থায় শ্রমিককে প্রতিপালন করার লক্ষ্যে বিশেষ খাদ্যদ্রব্য, বস্ত্র বা বাসস্থান প্রদানের জন্য অথবা যন্ত্রপাতি সরবরাহের জন্য মজুরী কেটে নেয়া যাবে না৷
অনুচ্ছেদ ১৫
১৷ শ্রমিকের কাজের ক্ষেত্রে সংঘটিত দুর্ঘটনা কিংবা অসুস্থতা সংক্রান্ত কোনো আইন বা বিধি এবং মৃত কিংবা অক্ষম শ্রমিকদের পোষ্যদের ক্ষতিপূরণ প্রদান সংক্রান্ত কোনো আইন বা বিধি (যা সংশ্লিষ্ট ভূখন্ডে বলবত্ আছে কিংবা বলবত্ হবে) বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম প্রদানকারী ব্যক্তি এবং স্বেচ্ছামূলক শ্রমিকদের বেলায়ও প্রযোজ্য হবে৷
২৷ যেকোন ক্ষেত্রে, বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমে শ্রমিক নিয়োগকারী যেকোন কর্তৃপক্ষ ঐ শ্রমিকের (যে চাকরিকালীন দুর্ঘটনা বা অসুস্থতার জন্য সম্পূর্ণ কিংবা আংশিকভাবে নিজের ভরণপোষণে অক্ষম) এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের ভরণপোষণ নিশ্চিত করবে৷
অনুচ্ছেদ ১৬
১৷ বিশেষ প্রয়োজনীয় ক্ষেত্র ব্যতিরেকে, বলপ্রয়োগমূলক বা বাধ্যতামূলকভাবে যে সকল ব্যক্তিদের শ্রম আদায় করা হয়, তাদেরকে এমন অঞ্চলে বদলী করা যাবে না যেখানকার খাদ্য ও জলবায়ু তাদের এতদিনের অভ্যস্ত খাদ্য ও জলবায়ু থেকে ভিন্নতর এবং যা তাদের স্বাস্থ্যের ক্ষতির কারণ হতে পারে৷
২৷ ঐ সকল শ্রমিকের পরিবেশের সাথে খাপ খাইয়ে নেয়ার এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যে ও বাসস্থান সংক্রান্ত সকল ব্যবস্থা কড়াকড়িভাবে প্রয়োগ না করার পর্যন্ত কোনো ক্ষেত্রেই তাদের বদলী অনুমোদন দেয়া যাবে না৷
৩৷ তবে যখন এ ধরনের বদলী পরিহার করা সম্ভবপর হবে না, তখন যথাযোগ্য মেডিক্যাল পরামর্শ অনুযায়ী খাদ্য ও জলবায়ুর নতুন পরিবেশ তাদেরকে পর্যায়ক্রমে খাপ খাইয়ে নেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে৷
৪৷ যে সকল ক্ষেত্রে এসব শ্রমিকদেরকে এমন নিয়মিত কাজ করতে হয় যার সাথে তারা অভ্যস্ত নয়, সেক্ষেত্রে বিশেষ করে প্রগতিশীল প্রশিক্ষণ, কাজের সময় ও বিশ্রামের সময়, বিধান এবং প্রয়োজনমাফিক খাদ্যের বৃদ্ধি কিংবা উন্নতি সংক্রান্ত সকল ব্যবস্থা গ্রহণ করে তাদের খাপ খাইয়ে নেয়া নিশ্চিত করতে হবে৷
অনুচ্ছেদ ১৭
যে সকল নির্মাণ কিংবা সংরক্ষণের কাজে শ্রমিকদেরকে বেশ কিছু কালের জন্য কাজের স্থানে থাকতে হয়, সেক্ষেত্রে যথাযোগ্য কর্তৃক নিজেকে সন্তষ্ট করবে যে :
১৷ শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা ও তাদের প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সকল ব্যবস্থা এবং বিশেষতঃ (ক) কাজ শুরু হওয়ার পূর্বে এবং চাকরিকালে একটি নির্দিষ্ট সময় অন্তর তাদের স্বাস্থ্য পরীক্ষা করা, (খ) সকল প্রকার প্রয়োজন মেটানের লক্ষ্যে একটি পর্যাপ্ত মেডিক্যাল ষ্টাফ (যাদেরকে ডিসপেনসারি, হাসপাতাল ও সরঞ্জামাদি সুযোগ-সুবিধা দেয়া হয়েছে) এবং (গ) কাজের স্থানের স্বাস্থ্যকর অবস্থা, পানীয়জন, খাদ্য, জ্বালানী ও পাক করার সরঞ্জামাদি এবং যেখানে প্রয়োজন, বাসস্থান ও বস্ত্র সরবরাহ সন্তোষজনক ;
২৷ শ্রমিকদের অনুরোধে কিংবা তাদের সম্মতিক্রমে শ্রমিকদের পরিবারের ভরণপোষণ নিশ্চিত করার লক্ষ্যে নির্দিষ্ট ব্যবস্থা (বিশেষতঃ একটি নিরাপদ পদ্ধতির মাধ্যমে মজুরীর অংশবিশেষ পরিবারকে পাঠানো সহজ করে) গ্রহণ করা হয়েছে ;
৩৷ শ্রমিকদের কাজে আসা-যাওয়ার ব্যবস্থা প্রশাসনের (যারা প্রাপ্ত সকল প্রকার পরিবহন পর্যাপ্তরূপে ব্যবহারের মাধ্যমে এ সকল ভ্রমণ সহজ করবে) দায়িত্বে ও খরচে করা হয় ;
৪৷ অসুস্থতা কিংবা দুর্ঘটনার ( যা কিছু কালের জন্য কাজে অক্ষমতার সৃষ্টি করে) ক্ষেত্রে ব্যবস্থাপনার খরচে শ্রমিককে ফেরত্ পাঠানো হয় ;
৫৷ যেকোনো শ্রমিককে তার বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমকালের শেষে বিনা খরচে প্রত্যাবর্তনের অধিকার না হারিয়ে স্ব-ইচ্ছায় একজন ঐচ্ছিক শ্রমিক হিসেবে দু’বছরের জন্য কাজ করতে অনুমতি দেয়া হয়৷
অনুচ্ছেদ ১৮
১৷ লোক ও পণ্য পরিবহনের জন্য বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম যথাসম্ভব (যেমন, কুলির বা মাঝির শ্রম) স্বল্পতম সময়ে বিলোপ করতে হবে৷ ইতিমধ্যে যথাযোগ্য কর্তৃপক্ষ বিধি প্রণয়নের মাধ্যমে নির্ধারণ করবে : (ক) যে, কর্তব্যে থাকাকালীন সময়ে ঐ শ্রমিক কেবলমাত্র প্রশাসনের কর্মচারীদের যাতায়াত কিংবা সরকারি সম্ভার পরিবহন অথবা বিশেষ জরুরী প্রয়োজনে সরকারী কর্মচারী ছাড়াও অন্যান্য ব্যক্তিদের পরিবহনে সহজ করার জন্য নিয়োজিত হবে, (খ) যে, যেখানে সম্ভব এ ধরনের কাজে নিয়োজিত শ্রমিকদের শারীরিক উপযুক্ততার মেডিক্যাল সার্টিফিকেট থাকতে হবে এবং যেখানে এই স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা সম্ভব নয়, সেক্ষেত্রে তাদের নিয়োগকারী ব্যক্তিকে এ মর্মে নিশ্চিত করতে দায়ী করা হবে যে, শ্রমিকেরা শারীরিকভাবে কাজ করতে উপযুক্ত এবং তারা কোনো সংক্রান্ত ছোঁয়াচে রোগে ভুগছে না, (গ) সর্বোচ্চ বোঝা, যা এই শ্রমিকরা বহন করতে পারে, (ঘ) তাদের বাড়ী হতে সর্বাধিক দূরত্ব, যেখানে তাদেরকে নেয়া হতে পারে, (ঙ) বাড়ী ফেরার দিনসহ প্রতিমাসে সর্বোচ্চ সংখ্যক দিন কিংবা ভিন্ন সময়কাল, যার জন্য তাদেরকে নিয়োগ করা হবে, এবং (চ) ব্যক্তিবর্গ, যারা এ ধরনের বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম দেয়ার অধিকারী এবং তাদের অধিকারের সীমা৷
২৷ উপরোল্লিখিত প্যারাগ্রাফের, (গ), (ঘ) ও (ঙ)-তে বর্ণিত সর্বোচ্চ সীমা নির্ধারণের জন্য যথাযোগ্য কর্তৃপক্ষ যে জনগোষ্ঠী থেকে শ্রমিকদেরকে সংগ্রহ করা হয়েছে তার প্রাকৃতিক উন্নয়ন, যে দেশের মধ্য দিয়ে তাদেরকে ভ্রমণ করতে হবে তার প্রকৃতি ও আবহাওয়ার অবস্থাসহ সকল সংশ্লিষ্ট উপাদানসমূহ বিবেচনা করবে৷
৩৷ যথাযোগ্য কর্তৃপক্ষ আরো নির্ধারণ করবে যে, এসব শ্রমিকদের সাধারণ দৈনিক ভ্রমণ আট ঘন্টার একটি গড় কাজের দিনের চেয়ে বেশী দূরত্বে হবে না৷ তবে এখানে বুঝতে হবে যে, কেবলমাত্র ভাব বহন ও দূরত্বেই বিবেচনা করা হবে না, রাস্তার প্রকৃতি, মৌসুম ও অন্যান্য সকল উপাদানও বিবেচনায় আনতে হবে এবং যেখানে সাধারণ প্রাত্যহিক ভ্রমণের অতিরিক্ত ভ্রমণের সময় আদায় করা হয়, সেক্ষেত্রে সাধারণ হারের চেয়ে উচ্চতর হারে তাদেরকে পারিতোষিক দিতে হবে৷
অনুচ্ছেদ ১৯
১৷ খাদ্য কিংবা উত্পন্ন দ্রব্যাদি উত্পাদনকারী জনগোষ্ঠী বা ব্যক্তিবর্গের সম্পত্তি হিসেবে পরিগণিত হবে, সব সময় এই শর্তে যথাযোগ্য কর্তৃপক্ষ দুর্ভিক্ষ কিংবা খাদ্য সরবরাহের ঘাটতিজনিত সতর্কতামূলক পন্থা হিসেবে বাধ্যতামূলক চাষাবাদের অনুমতি দিতে পারবে৷
২৷ যেখানে আইন বা প্রথাগতভাবে সাম্প্রদায়িকতার ভিত্তিতে উত্পাদন সংঘঠিত হয় এবং যেখানে উত্পন্ন দ্রব্য বা তার বিক্রয়লব্ধ মুনাফা ঐ সম্প্রদায়ের সম্পত্তি হিসেবে পরিগণিত হয়, সেখানে আইন বা প্রথাগতভাবে ঐ কাজ সম্পাদন করতে এই অনুচ্ছেদের কোনো বিধানই একটি সম্প্রদায়ের সদস্যদের আইনানুগ দায়-দায়িত্ব রহিত করতে পারবে না৷
অনুচ্ছেদ ২০
যৌথ শাস্তি প্রদান আইন (যার দ্বারা যেকোনো সদস্যের কৃত অপরাধের জন্য গোটা একটি গোষ্ঠীকে শাস্তি প্রদান করা যেতে পারে) শাস্তি প্রদানের অন্যতম পদ্ধতি হিসেবে গোষ্ঠীর দ্বারা বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম প্রদানের কোনো বিধান থাকবে না৷
অনুচ্ছেদ ২১
খনিতে ভূগর্ভস্থ কোনো বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম ব্যবহার করা যাবে না৷
অনুচ্ছেদ ২২
আন্তর্জাতিক শ্রম সংস্থার অনুচ্ছেদ ২২ অনুযায়ী এই কনভেনশন অনুসমর্থনকারী সদস্য-রাষ্ট্রসমূহ কনভেনশনের শর্তাবলী কার্যকর করার জন্য গৃহীত ব্যবস্থাদি সম্পর্কে আন্তর্জাতিক শ্রম অফিসে যে প্রতিবেদন পাঠাতে সম্মত হয়েছে, তাতে প্রত্যেক সংশ্লিষ্ট ভূখন্ডের ব্যাপারে বাধ্যতামূলক কিংবা বলপ্রয়োগমূলক শ্রমের ব্যাপ্তি, অসুস্থতা ও মৃত্যুর হার, কাজের সময়, মজুরী প্রদানের পদ্ধতি ও হার এবং অন্যান্য যেকোনো সংশ্লিষ্ট তথ্যাদির যথাসম্ভব বিস্তারিত বিবরণ থাকবে৷
অনুচ্ছেদ ২৩
১৷ এই কনভেনশন কার্যকর করার ক্ষেত্রে যথাযোগ্য কর্তৃপক্ষ বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমের ব্যবহার সংক্রান্ত এবং সম্পূর্ণ এবং সুস্পষ্ট বিধান জারী করবে৷
২৷ এই বিধানাবলীতে অন্যান্য বিষয়ের মধ্যে কোন ব্যক্তিকে যার নিকট থেকে বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম আদায় করা হয়, তার শ্রম সম্পর্কিত কোনো অভিযোগ কর্তৃপক্ষের নিকট পেশ করার অনুমতি প্রদান এবং এই অভিযোগ পরীক্ষা করে বিবেচনা করার নিশ্চয়তা বিধান সংক্রান্ত বিধি থাকবে৷
অনুচ্ছেদ ২৪
স্বেচ্ছামূলক শ্রম পরিদর্শনের জন্য স্থাপিত বিদ্যমান পরিদর্শন দপ্তরের দায়-দায়িত্ব বাড়িয়ে বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রমপরিদর্শন আওতাভুক্ত করে কিংবা অন্য কোন উপযুক্ত পদ্ধতিতে বলপ্রয়োগমূলক কিংবা বাধতামূলক শ্রম নিয়োগ সংক্রান্ত বিধানাবলী যাতে কড়াকড়িভাবে প্রয়োগ করা হয়, সকল ক্ষেত্রে তা নিশ্চিত করার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ যাদের নিকট থেকে এরূপ শ্রম আদায় করা হয় তাদের অবগতির জন্য বিধানাগুলো জানানোর বিষয়ে নিশ্চয়তা প্রদানেও ব্যবস্থাদি গ্রহণ করতে হবে৷
অনুচ্ছেদ ২৫
অবৈধভাবে বলপ্রয়োগমূলক কিংবা বাধ্যতামূলক শ্রম আদায় করা দন্ডনীয় অপরাধ হিসেবে শাস্তিযোগ্য হবে এবং এই কনভেনশন অনুসমর্থনকারীর যেকোনো সদস্য-রাষ্ট্রের এটা নিশ্চিত করার আইনানুগ দায়-দায়িত্ব থাকবে যে, আইনে প্রদত্ত শাস্তিসমূহ পর্যাপ্ত হয়েছে এবং তা কড়াকড়িভাবে আরোপ করা হয়েছে৷
অনুচ্ছেদ ২৬
১৷ কনভেনশন অনুসমর্থনকারী আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রত্যেক সদস্য-রাষ্ট্র তার সার্বভৌমত্ব, বৈধ কর্তৃত্ব, প্রতিরক্ষা, আধিপত্য, অভিভাবককত্ব বা আইনগত অধিকারের আওতাধীন ভূখন্ডসমূহ, আভ্যন্তরীণ বৈধ কর্তৃত্বের উপর প্রভাব বিস্তারকারী বিষয়াদি সম্পর্কে দায়িত্ব গ্রহণের স্বীকৃত অধিকারের মধ্যে এই কনভেনশন প্রয়োগ করার অঙ্গীকার করে এই শর্তে যে, যদি উক্ত সদস্য-রাষ্ট্র আন্তর্জাতিক শ্রম সংস্থার সংবিধানের অনুচ্ছেদ ৩৫-এর সুবিধা গ্রহণে আগ্রহী হয়, তাহলে সে সদস্য-রাষ্ট্র অনুসমর্থনের দলিলে একটি ঘোষণা সংযোজন করবে, যাতে উল্লেখ থাকবে : (ক) ভূখন্ডসমূহ, যেখানে পরিবর্তন ব্যতিরেকে এই কনভেনশন প্রয়োগের অভিপ্রায় রয়েছে ; (খ) কথিত পরিবর্তনের বিস্তারিত বিবরণসহ ভূখন্ডসহসমূহ, যেখানে পরিবর্তনসহ কনভেনশন প্রয়োগের অভিপ্রায় রয়েছে ; (গ) ভূখন্ডসমূহ, যার সম্পর্কে তার সিদ্ধান্ত মূলতবী রাখার অধিকার থাকবে৷
২৷ উপরোল্লিখিত ঘোষণা অনুসমর্থনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে গণ্য হবে এবং তা অনুসমর্থনযোগ্য হবে৷ পরবর্তী কোনো ঘোষণার বলে যেকোনো সদস্য-রাষ্ট্র এই অনুচ্ছেদের প্যারাগ্রাফ (খ) ও (গ) -এর শর্ত অনুসারে মূল ঘোষণায় বর্ণিত অধিকার আংশিক বা সম্পূর্ণভাবে বাতিল করতে পারবে৷